গাজার প্রতি ১০ জন শিশুর মধ্যে ১ জন অপুষ্টিতে ভুগছে বলে আশঙ্কা প্রকাশ করেছে ইউএনআরডব্লিউএ
প্রকাশিত: ১৬/৭/২০২৫, ৬:১৪:০৫ PM

গাজার প্রতি ১০ জন শিশুর মধ্যে ১ জন অপুষ্টিতে ভুগছে বলে আশঙ্কা প্রকাশ করেছে: ইউএনআরডব্লিউএ
অবরুদ্ধ গাজার ক্লিনিকগুলিতে পাঁচ বছরের কম বয়সী প্রতি ১০ জন শিশুর মধ্যে একজন গুরুতর অপুষ্টিতে ভুগছে, জানিয়েছে ফিলিস্তিনি শরণার্থী সংস্থা।
ইসরাইলের কঠোর অবরোধে মানবিক ত্রাণ সহায়তা প্রবেশে বাঁধার কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
গাজায় এপর্যন্ত ২০,০০০ এরও বেশি ফিলিস্তিনি শিশুকে হত্যা করেছে ইসরাইল। বিধ্বস্ত গাজায় ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা, এখনো চলছে ইহুদিবাদী ইসরাইলের বর্বর গণহত্যা।
