Logo
১৮ শে রবিউল আউয়াল,১৪৪৮ হিজরি
৩০ শে আগস্ট,২০২৬,রবিবার
ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ...

সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আশ-শারা আব্রাহাম চুক্তিতে যোগদানের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন

প্রকাশিত: ২৭/৮/২০২৫, ১:০০:১৬ AM
শেয়ার করুন:FacebookTwiiter Logo
সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আশ-শারা আব্রাহাম চুক্তিতে যোগদানের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন

সৌদি ম্যাগাজিন আল-মাজাল্লাকে দেওয়া এক সাক্ষাতকারে আশ-শারা বলেন, ‘ইসরাইলের সঙ্গে তার দেশের সংঘাত অন্যান্য আরব রাষ্ট্রের থেকে মৌলিকভাবে আলাদা। আব্রাহাম চুক্তি সেইসব রাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত হয়েছিল যাদের কোনও দখলকৃত জমি বা ইসরাইলের সঙ্গে সরাসরি সংঘাত ছিল না। সিরিয়ার পরিস্থিতি ভিন্ন, আমাদের গোলান হাইটস এখনো তারা দখল করে রেখেছে। এ মুহুর্তে তাদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার কোনো পরিকল্পনা নেই।’

আব্রাহাম চুক্তি হল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০২০ সালে প্রথম মেয়াদে স্বাক্ষরিত মার্কিন-মধ্যস্থতায় চুক্তি যা ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান এবং মরক্কোর মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার জন্য স্বাক্ষরিত হয়েছিল।

গত মে মাসে সিরিয়ার ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা পর প্রেসিডেন্ট আহমেদ আশ-শারাকে প্রতিবেশী ইসরাইলের সঙ্গে সব সমস্যা মিটিয়ে ফেলে সম্পর্ক স্বাভাবিক করার আহ্বান জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

কিন্তু আব্রাহাম চুক্তিতে যোগদানের সম্ভাবনা নাকচ করে চোখে চোখ রেখে আগ্রাসী দখলদার ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিকরণের ব্যাপারে স্পষ্ট বার্তা দিলেন আশ-শারা।

সূত্র: আনাদোলু