নিক্বাব পরিহিত মুসলিম নারীদের ওপর কিরগিজ পুলিশের ক্র্যাকডাউন অব্যাহত

কিরগিজস্তানের ওশ শহরের রাস্তায় পুলিশের চলমান অভিযানে গত ২ দিনে অন্তত ৩০০ মুসলিম নারীকে তাদের নিকাব খুলতে বাধ্য করেছে। এসময় তাদের মৌখিক সতর্কবার্তাও দেওয়া হয়। গত ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হওয়া, নিক্বাব নিষিদ্ধের ঘোষণায় পাবলিক প্লেসে নিক্বাব পরিধানকারী নারীদের ২০ হাজার সোম (২৩০ ডলার) জরিমানার বিধান রাখা হয়েছে।
এপ্রিলের শুরুতে জালাল-আবাদ শহরে একই ধরনের নিক্বাববিরোধী অভিযান পরিচালনা করেছিল কিরগিজ পুলিশ। মধ্য এশিয়ার মুসলিম সংখ্যাগরিষ্ঠ সর্বশেষ দেশ হিসেবে নিক্বাবকে নিষিদ্ধ করেছে কিরগিজস্তান।


রাস্তাঘাট এবং বাজারে টহলরত পুলিশ মুসলিম নারীদের থামিয়ে জিজ্ঞাসাবাদ করছে এবং অনেককে নিক্বাব খুলতে বাধ্য করছে।

মধ্য এশিয়ায় দীর্ঘদিন ধরে সরকারি প্রচারণার কেন্দ্রবিন্দুতে রয়েছে নারীদের ইসলামিক পোশাক এবং পুরুষদের দাড়ি, যেখানে ধর্মনিরপেক্ষ সরকারগুলির কাছে ইসলামের ক্রমবর্ধমান এই প্রভাব ব্যাপক ভীতির সৃষ্টি করছে বলে ধারণ করছেন অনেকেই।
